অন্যের সম্পদের প্রতি লোভ

আল্লাহ তাআলা বলেনঃ

لَا تَأْكُلُوٓا۟ أَمْوَٰلَكُم بَيْنَكُم بِٱلْبَٰطِلِ وَتُدْلُوا۟ بِهَآ إِلَى ٱلْحُكَّامِ لِتَأْكُلُوا۟ فَرِيقًا مِّنْ أَمْوَٰلِ ٱلنَّاسِ بِٱلْإِثْمِ وَأَنتُمْ تَعْلَمُونَ
উচ্চারণ: ওয়ালা- তা’কূলূ আমওয়া-লাকুম বাইনাকুম বিলবা-তিলি ওয়াতুদলূ বিহা ইলাল হুক্কা-মি লিতা’কুলূ ফারীকাম মিন আমওয়া-লিন না-ছি বিলইছমি ওয়া আনতুম তা‘লামুন।
অর্থঃ তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না। এবং জনগণের সম্পদের কিয়দংশ জেনে-শুনে পাপ পন্থায় আত্নসাৎ করার উদ্দেশে শাসন কতৃপক্ষের হাতেও তুলে দিও না। 
And do not consume one another's wealth unjustly or send it [in bribery] to the rulers in order that [they might aid] you [to] consume a portion of the wealth of the people in sin, while you know [it is unlawful].

সূত্রঃ আল ক্বোরআন ২:১৮৮.


এই বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন,

فَإِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏مَنْ ظَلَمَ قِيدَ شِبْرٍ مِنَ الأَرْضِ طُوِّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ ‏"‏‏.

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যাক্তি কারো এক বিঘত জমি অংশ (এক বিঘাত) জুলুম করে কেড়ে নেয়, কিয়ামতের দিন এর সাত তবক যমীন তার গলায় লটকিয়ে দেওয়া হবে।

Narrated Sa`id bin Zaid: Allah's Messenger (ﷺ) said, "Whoever usurps the land (even a hand span of land) of somebody unjustly, his neck will be encircled with it down the seven earths on the Day of Resurrection. " 

Ref: Sahih al-Bukhari 3196, 2453, Sahih Muslim 1611: (Book 22, Hadith 175) Riyad as-Salihin 206


পরকালকে ভয় করুন। পরের কোন সম্পদ দখল কারো জন্য বেধ নয়। আল্লাহর আইনের বাহিরে আমারা যে সব ভাগ করে থাকি তা সবই অবৈধ। আল্লাহর আইনে ভাইয়রা সমান পাবে, দুই বোন এক ভাইয়ের সমান পাব। এই আইনের বাহিরে যারা সম্পদ ভোগ করে তাদের ঈমান থাকে না। তাদের কোন ঈমান, এবাদাত দান খয়রাত কিছুই আল্লাহর নিকট গ্রহনীয় নয়। সন্তান যদি জানতে পারে তার পিতা বা মাতা এ ধরনের জুলুম করেছেন। আর এখন তারা কেউই জীবিত নেই, তখন সন্তানের উচিত সে সব সম্পত্তি যথাযথ ব্যাক্তি বা ওয়ারিশকে ফেরত দিয়ে পিতা-মাতাকে দোযখ থেকে রক্ষা করা। নিজের মেধা ও শ্রম দিয়ে বৈধ আয় করুন, তা থেকে নিজের ও পরিবারের ব্যয় বহন করুন, তা থেকে আল্লাহকে কর্জে হাসাানা দিন, ইয়াতীম ও অভাবগ্রস্থদের সাহায্য করুন। মানুষের প্রতি সদাচরণ সবচেয়ে বড় নেক আমল। কোন কথা কেউকে বলার আগে ভাবুন, আপনার কথা কি আল্লাহ নির্মিত মসজিদ “মানুষের মন” ভেঙ্গে চুরমার করবে। না তা করবেন না। বরং মানুষের হৃদয় জয় করলে আল্লাহর চেহারায় হাসি ফুটবে। যার যার সামর্থ্য অনুযায়ী কাজ করুন।। ভাল থাকুন সকলে। আমার দোষত্রুটি ক্ষমা করবেন।

🩷 Love, Light & Blessing 🪷
*Syed Shahadat Hussain*
Spiritual Researcher and
philanthropist & social worker.